ওয়েব ডেস্ক :আজ বৃহস্পতিবার ইংরেজি নববর্ষের প্রথম দিনের সকালে এক ভিন্ন স্বাদের অনুষ্ঠানের আয়োজন করল অশোকনগর প্রেস ক্লাব। প্রেস ক্লাবের পুলিন কৃষ্ণ দাস স্মৃতি মুক্ত মঞ্চে লোকগান পরিবেশন করলেন প্রখ্যাত লোকশিল্পী খাইবর ফকির ও সম্প্রদায়। এদিন ফকির গ্রাম বা মিউজিক ভিলেজ নামে খ্যাত নদিয়া জেলার গোরভাঙ্গার খাইবর ফকির ছাড়াও লোকগান পরিবেশন করে উপস্থিত শ্রোতাদের মুগ্ধ করেন লোকশিল্পী ঝড়ু ফকির, লোকশিল্পী ওহিদুল ফকির এবং লোকশিল্পী ইরাক খান। যন্ত্রসংগীতে ছিলেন লোকশিল্পী জয়নাল ফকির, লোকশিল্পী পরেশ দত্ত এবং লোকশিল্পী নূর ইসলাম। এদিন অনাড়ম্বর এই অনুষ্ঠানে এই লোকশিল্পীদের সবাইকে প্রেস ক্লাবের পক্ষ থেকে স্মারক সম্মাননা দেওয়া হয়। লোকশিল্পীদের হাতে স্মারক সম্মাননা তুলে দেন প্রেস ক্লাবের সভাপতি প্রলয় কুমার দত্ত, যুগ্ম সম্পাদক পার্থ মিত্র, কোষাধ্যক্ষ সুজিত দাস, প্রবীণ সদস্য হিমাংশু দাস এবং অন্যতম সদস্য সৈকত মিস্ত্রি। উপস্থিত ছিলেন সঙ্গীতশিল্পী রাতুল চন্দ, একাধিক পত্রপত্রিকার সম্পাদক ও সাংবাদিক বন্ধুরা এবং সঙ্গীতপ্রেমী একাধিক মানুষ।
164 Views


