আশিস কুমার ঘোষ, গোবরডাঙ্গা

আদিবাসী প্রান্তিক শিশুদের নিয়ে বনভোজনে মেতে উঠল স্বেচ্ছাসেবী সংগঠন ইচ্ছে উড়ান। শীতের মরসুমে প্রতি বছরের মতো এবছরও ভিন্ন স্বাদে ভিন্ন ধারায় বনভোজন করল এই সংগঠন। রবিবার ঘোষপুর আদিবাসী গ্রামের ২০০ জন প্রান্তিক শিশুকে নিয়ে বনভোজনের আনন্দে মেতে ওঠেন ইচ্ছে উড়ান-এর সদস্যরা। ছোট ছোট শিশুদের নিয়ে ধাম্‌সা মাদলের তালে আনন্দে মেতে ওঠেন তাঁরা।

এদিন ইচ্ছে উড়ান-এর সম্পাদক পার্থ অধিকারী বলেন, ‘আমরা প্রতি বছরের মতো এবারও প্রান্তিক শিশুদের নিয়ে শীতের আমেজ গায়ে মেখে আনন্দে মেতে উঠেছি। আমরা মনে করি বনভোজন মানে সব সময় ডিজে বক্স, পার্টি, হৈ হুল্লোর নয়। যারা সেভাবে বনভোজনের আনন্দের স্বাদ পায় না, মূলত সেই সব প্রান্তিক শিশুদের মুখে হাসি ফুটিয়ে তোলার জন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আজ আমরা ঘোষপুর আদিবাসী গ্রামের মোট ২০০ জন প্রান্তিক শিশুকে নিয়ে ধাম্‌সা মাদলের তালে আনন্দে মেতে উঠলাম। ছোট ছোট বাচ্চাদের মুখের হাসিটাই আমাদের পরম প্রাপ্তি।’ ইচ্ছে উড়ান-এর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সবাই।

154 Views