ওয়েব ডেস্ক : ব্যবসায়িক বিরোধের জেরে পার্টনারের হাতে আক্রান্ত হলেন এক যুবক। এ ঘটনা ঘটেছে উত্তর ২৪ পরগনার অশোকনগর থানার ভুরকুন্ডা গ্রাম পঞ্চায়েত এলাকায়। অভিযোগ, গত ১৬ জানুয়ারি শুক্রবার সকালে হঠাৎ করেই অতনু মন্ডল নামে এক যুবককে জোর করে বাড়ি থেকে এসে তুলে নিয়ে যায় কুড়ি- পঁচিশ জন যুবক। তার ব্যবসায়িক শরিক আশাদুল মন্ডলের বাড়িতে নিয়ে গিয়ে তাকে মারধর করা হয়। গুরুতর জখম হয় সেই যুবক। বর্তমানে অতনু অশোকনগর স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। অতনুর মা সুভদ্রা মন্ডল ছেলেকে খুন করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন।
অশোকনগর থানার পুলিশ ঘটনার তদন্ত নেমেছে।
ব্যবসায়ের পার্টনার আশাদুল অবশ্য তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তার পাল্টা দাবি, অতনু পার্টনারশিপের ব্যবসায় সঠিকভাবে হিসাব পেশ করতে পারছে না। বাড়ি থেকে তুলে নিয়ে মারধর করার ঘটনায় নিন্দার ঝড় উঠেছে এলাকায়।
141 Views


