আশিস কুমার ঘোষ, হাবড়া
আসন্ন ঈদ উৎসব উপলক্ষে হাবরা থানার আইসি অনুপম চক্রবর্তী উদ্যোগে হাবরা ১ নং ব্লকের কন্যাশ্রী হলে শনিবার এক সর্বদলীয় বৈঠকের আয়োজন করা হয়। শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে এবং সুষ্ঠুভাবে ঈদ উৎসব সম্পন্ন করতে সকল স্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান হাবড়া ১নং ব্লকের বিডিও সুবীর দন্ডপত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাবড়া পুরসভার পুরপ্রধান নারায়ণ চন্দ্র সাহা, উপপুরপ্রধান সিতাংশু দাস, হাবড়া ১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি নেহাল আলী-সহ বিভিন্ন মসজিদের ইমাম, সংখ্যালঘু সেলের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, পুরসভার কাউন্সিলররা এবং ব্যবসায়ী সমিতির কর্মকর্তারা। এদিন হাবড়া থানার আইসি অনুপম চক্রবর্তী বলেন, মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব ঈদ। সম্প্রীতির এই উৎসবে প্রতি বছরের মতো এবারও হিন্দু মুসলিম সব সম্প্রদায়ের মানুষ একসঙ্গে মিলে এলাকার শান্তি ও শৃঙ্খলা বজায় রাখবেন। এই বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে সবরকম সহযোগিতা করা হবে।

