ওয়েব ডেস্ক : বারাসাত সত্তরের শহিদ স্মরণ কমিটির উদ্যোগে ২৫ মে নকশালবাড়ি শহিদ দিবসে সুভাষ ইনস্টিটিউটে আয়োজিত হলো বৃহত্তর বারাসাতের সত্তরের শহীদদের স্মরণ সভা। উত্তাল সত্তরের দশকে নতুন এক সমাজ গঠনের স্বপ্ন দেখেছিলেন অগণিত তরুণ। সেই তরুণদের অনেকেই নিহত হয় পুলিশের হাতে। আবার অনেকেই সিপিএম বা বিভিন্ন রাজনৈতিক দলের হাতে নিহত হয়। সত্তরের বারাসাতের শহিদদের তালিকা যতটা সম্ভব সংগ্রহ করে তাঁদের স্মরণ করার লক্ষ্যে গত পাঁচ বছর আগে গড়ে ওঠে বারাসাত সত্তরের শহিদ স্মরণ কমিটি। কমিটি শহীদদের একটি তালিকাও প্রকাশ করে। সেই শহীদরা হলেন – গৌতম সরকার ( নবপল্লি) – ১৯ ডিসেম্বর ১৯৬৯, সুদীপ সেন রিন্টু -১৯ ডিসেম্বর ১৯৬৯, সত্যেন্দ্র সরকার [সেতু] সরোজপার্ক – ২৭ জুলাই ১৯৭০, খোকা (ন’পাড়া) পুলিশি হত্যার শিকার ১৯৭১, কৃষ্ণ (ন’পাড়া) ১৯৭১, প্রশান্ত মুন্সি (শালবাগান,নবপল্লি) ১৯৭১, রামু ( শালবাগান, নবপল্লি) ১৯৭১, তারক চক্রবর্তী (শালবাগান, নবপল্লি) ১৯৭১, শিবু (নবপল্লি) ১৯৭১, সরোজ ঘোষ (ন’পাড়া) ১৯৭১, নিখিলেশ মুখার্জী (ন’পাড়া) ১০ অক্টোবর ১৯৭১, অমরেশ মুখার্জী (ন’পাড়া)১০ অক্টোবর, বাদল সুর (শালবাগান) ১৯৭১, লোকেশ চক্রবর্তী (উদয়রাজপুর) পুলিশি হত্যার শিকার ১৯৭১, কমল চক্রবর্তী (সরোজপার্ক) পুলিশি হত্যার শিকার ১৯৭১, বাসুদেব (ঘোষপাড়া, মধ্যমগ্রাম) পুলিশি হত্যার শিকার ১৯৭১, স্বপন ইন্দু (বনমালীপুর) ১৪মে ১৯৭১, বিপুল বল (বারাসাত) ১৯ জুন ১৯৭১, অলোক রায়চৌধুরী (নিউ) (নবপল্লি) ১০ মার্চ ১৯৭১, পরেশ চক্রবর্তী (রঞ্জিত) (নবপল্লি) অক্টোবর ১৯৭১, মিহির চ্যাটার্জী (ন’পাড়া) ৩ নভেম্বর ১৯৭১, অমল কর (নবপল্লি) আগস্ট ১৯৭১, বাসু গাঙ্গুলি (নবপল্লি) আগস্ট ১৯৭১, রবীন (নবপল্লি) ১৯৭১, জলিআল (নবপল্লি) ১৯৭১, কার্তিক চৌধুরী (হৃদয়পুর) পুলিশি হত্যার শিকার ১৯৭১, সিরাজুল (বাদু) ১৯৭২, মানিক (বাদু) ১৯৭২, বুনো (বাদু) ১৯৭২, সনাতন (বাদু) ১৯৭২, সুব্রত চক্রবর্তী (ছানু) পাগলা, ১৯৭১, তরুণ ভদ্র (নবপল্লি) আগস্ট ১৯৭১।
এদিন বিকেলে গান, কবিতা, বক্তব্যের মাধ্যমে সত্তরের শহীদদের স্মরণ করা হয়। শহিদদের স্মরণে বারাসাত শহরে একটি স্থায়ী শহিদ বেদি নির্মাণের পাশাপাশি শহিদ মেলা চালু করার প্রস্তাবও ওঠে। এই স্মরণ সভা পরিচালনা করেন শৈলেন ভট্টাচার্য ও দুলাল চ্যাটার্জি। বক্তব্য রাখেন নোটন কর, মল্লিনাথ গাঙ্গুলি, শৈলেন ভট্টাচার্য-সহ আরও অনেকে।

160 Views