আশিস কুমার ঘোষ, বারাসাত

মূর্ছনা সঙ্গীত শিক্ষা কেন্দ্রের রজত জয়ন্তী উদযাপন উপলক্ষে শুক্রবার বারাসাত রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হয়ে গেল মনোজ্ঞ রবীন্দ্র নজরুল সন্ধ্যা। প্রদীপ জ্বেলে অনুষ্ঠানের সূচনা করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ড. মনোজ ঘোষ, ড. তাপস কুমার বাইন, বর্ষিয়ান সাংবাদিক মৃণাল কান্তি সাহা প্রমুখ। অনুষ্ঠানে রবীন্দ্র সঙ্গীত, নজরুল গীতি, নৃত্য, আবৃত্তি ও যন্ত্রসঙ্গীতের উপস্হাপন দর্শক শ্রোতাদের মোহিত করে। স্বাগত ভাষণে সংস্থার অধ্যক্ষ ড. অলোক ঘোষ জানান, গত ২৫ বছরে এই প্রতিষ্ঠান থেকে অনেক ছাত্রছাত্রী সঙ্গীত শিক্ষা লাভ করে বর্তমানে প্রতিষ্ঠিত শিল্পী হয়েছেন। অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথিদের পুষ্পস্তবক দিয়ে বরণ করেন সংস্থার কর্ণধার মিতালী সাহা ঘোষ। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন দেবযানী কর্মকার। সঙ্গীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী প্রান্তিকা হালদার, সুমিতা বিশ্বাস, কৃষ্ণা সাহা, তাপস কুমার বাইন, ঝুমা সরকার, লিপিকা সাহা, অস্মিতা ঘোষ, অদ্রিজা হালদার। আবৃত্তি পরিবেশন করেন সুবীর দত্ত, বিপ্রতীপ ঢালী, অনিকেত সরকার, সুস্মিতা ধর চৌধুরী। নৃত্যে অংশগ্রহণ করেন অহনা হালদার, দেবলীনা বিশ্বাস, প্রাপ্তি মণ্ডল, কুন্তল বিশ্বাস ও সম্প্রদায়। সমগ্ৰ অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন সমাজসেবী পুলকেশ ঘোষ।

7 Views