শান্তনু চ্যাটার্জি, অশোকনগর

আজ ৫ জুন শুক্রবার বিশ্ব পরিবেশ দিবসে অশোকনগর ১৮ নং ওয়ার্ডের রবীন্দ্র নিকেতন প্রাঙ্গণে বর্ষব্যাপী বৃক্ষরোপণ অভিযান ‘একটি গাছ মায়ের নামে’ কর্মসূচির সূচনা করলেন অশোকনগরের বিধায়ক ডা: সুময় হীরা। এদিন বেলা সাড়ে ১২টা নাগাদ একটি গাছের চারা রোপণ করে এই কর্মসূচির সূচনা করেন তিনি। অশোকনগর কল্যাণগড় পুরসভার উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পুরসভার নির্বাহী আধিকারিক অরুণ কুমার বিশ্বাস, অর্থ অধিকর্তা স্বপন কুমার বাছাড়-সহ পুরসভার বিভিন্ন বিভাগের কর্মকর্তারা। জানা গিয়েছে, এদিন পুরসভা এলাকার বিভিন্ন প্রান্তে শতাধিক গাছের চারা রোপণ করা হবে।

245 Views