আশিস কুমার ঘোষ, হাবড়া

বেতার ও দূরদর্শনের খ্যাতনামা শিল্পী পণ্ডিত রতন নট্টর পঞ্চম প্রয়াণ দিবস উপলক্ষে হাবড়া কলতান প্রেক্ষাগৃহে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করল সুরতীর্থ সংগীত শিক্ষা কেন্দ্রের ছাত্র-ছাত্রীরা। রবিবার দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত চলল নানা ধরনের সংগীত, নৃত্য আবৃত্তি, যন্ত্রসংগীত পরিবেশন, যা উপস্থিত দর্শক শ্রোতাদের মোহিত করে। অধ্যক্ষা শ্রীমতি ছায়া নট্টর পরিচালনায় অনুষ্ঠিত হয় সমবেত গুরু বন্দনা। এরপর শুরু হয় খেয়াল, লোকসংগীত, গজল, ছড়ার গান, রবীন্দ্র সঙ্গীত, নজরুল গীতি, আধুনিক গান, যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান, কত্থক, তবলা লহড়া, নৃত্য ও আবৃত্তি। প্রদীপ প্রজ্জ্বলন ও গুরু প্রণামের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন সংস্থার অধ্যক্ষা শ্রীমতী ছায়া নট্ট।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন এসডিপিও অনিল কুমার রায়, হাবড়ার বিধায়ক দেবদাস মণ্ডল, অশোকনগরের বিধায়ক ডাঃ সুময় হীরা প্রমুখ। একক সংগীত পরিবেশন করেন ডাঃ শোভন ব্যানার্জি, অনিল কুমার রায়, গোপা মুখার্জি, অদ্বিতীয়া বিশ্বাস, সৌপমী মন্ডল, কমলিকা দেবনাথ, নিভান বিশ্বাস, সুনীতা পাল, স্বপন দাস, ময়ূরী নট্ট, জুঁই দেবনাথ ও স্নেহ সুর। সমবেত সংগীতে অংশ নেন ছায়া নট্ট, মালা নাগ দাসগুপ্ত, সুনীতা পাল, সূর্য বাগচী, রূপসা সরকার, জুঁই দেবনাথ, আবির বসু, ঐশী নাথ, বৈশাখী নাথ,পূজা দাস, সপ্তক সিনহা, সৌমেন ঘোষাল প্রমুখ। এছাড়াও ছাত্র-ছাত্রীদের অভিভাবিকা দেবপ্রিয়া ঘোষ, সমাপ্তি সিনহা, মৌ দত্ত ঘোষ, কৃষ্ণা দেবনাথ, অনামিকা সাহা, মুক্তা বিশ্বাস, তৃষ্ণা নাথ, মালবিকা চক্রবর্তী, মিলি ঘোষ, তিথি হালদার (মন্ডল), অর্পিতা দেবনাথ, ডালিয়া ঘটক, সাধনা পাল, অর্পিতা দাসও সমবেত সংগীত পরিবেশন করেন। যন্ত্রসংগীতে সহযোগিতা করেন নীলাদ্রি ঘটক, সুব্রত কর্মকার, হারমোনিয়ামে ছায়া নট্ট, মালা নাগ, তবলায় কৃষ্ণ দাস, গৌর গোপাল নাথ, দীপ্ত দাস ও স্বপ্নর্ষি মালী । সমগ্ৰ অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন তমালী কুশারী ও পলি দত্ত।

81 Views