আশিস কুমার ঘোষ, কলকাতা

বাঙালি ভোজন রসিকদের জন্য সুখবর। কলকাতায় শুরু হয়েছে ওরিয়েন্টাল সি ফুড ফেস্টিভেল। চাইনিজ খাবারের সুপ্রসিদ্ধ চাউম্যান এই ফেস্টিভ্যালের আয়োজন করেছে। সংস্থার পরিচালক দেবাদিত্য চৌধুরী জানান কলকাতা সহ সারাদেশে এই সংস্থার ৪১টি আউটলেট আছে। প্রতি বছরই এই সময় সমুদ্রের মাছ ও সামুদ্রিক প্রাণী দিয়ে উৎকৃষ্ট সুস্বাদু মুখরোচক খাবারের ডালি সাজিয়ে বাঙালি ভোজন রসিকদের উপহার দিয়ে থাকে এই সংস্থা। একটি খাবারই ভোজন রসিকদের সাধ ও সাধ্যের মধ্যে রাখা হয়। বিশিষ্ট অভিনেতা অভিনেত্রী জুটি ঋদ্ধিমা ও গৌরব চক্রবর্তী মঙ্গলবার এই ফুড ফেস্টিভ্যালের সূচনা করেন। অভিনেতা গৌরব চক্রবর্তী জানান, ছোটবেলায় তার সামুদ্রিক মাছের খাবার খুব একটা পছন্দ হতো না। ঋদ্ধিমাই তাকে চাউম্যান-এ এনে এই খাবারের প্রতি আকৃষ্ট করেন। এদের এই উৎকৃষ্ট খাবারের প্রতি আকৃষ্ট হয়ে এখন তাঁদের শুটিংয়ের ফাঁকে লাঞ্চ বা ডিনারের জন্য চাউম্যান ই ভরসা। উল্লেখ্য, কলকাতা-সহ সারাদেশে এই সংস্থার ৪১টি আউটলেট রয়েছে।

11 Views