আশিস কুমার ঘোষ, কলকাতা
গতকাল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলনরত ছাত্রদের বিক্ষোভের খবর সংগ্রহ করতে গিয়ে কলকাতায় সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের ওপর হামলা হয়। এই আক্রমণের প্রতিবাদে আজ শনিবার আজাদ হিন্দ মঞ্চ কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে। প্রাক্তন বিধায়ক আলী ইমরান রামিজ এই সম্মেলনে বক্তব্য রাখেন। মঞ্চের চার দফা দাবির মধ্যে প্রথম ছিল দাবি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। এদিন সভা চলাকালে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের খবর এলে দাবি করা হয় যে, অবিলম্বে সরকারকে ওই পদত্যাগপত্র গ্ৰহণ করতে হবে। আন্দোলনে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, এই অরাজকতার দায় সরকারকেই নিতে হবে এবং নীট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের আন্দোলনের ঘটনায় প্রত্যেক নিহতর পরিবারকে এক কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে।


