ওয়েব ডেস্ক : উন্নত সরকারি শিক্ষা এবং ভয়মুক্ত গণতন্ত্র’র পক্ষে, সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে, বাংলার সংস্কৃতির গর্ব কবি সুকান্ত ভট্টাচার্য, পন্ডিত রাহুল সাংকৃত্যায়ন ও নেতাজী সুভাষচন্দ্র বসুকে অপমানের বিরুদ্ধে, লাল পতাকার অবমাননার বিরুদ্ধে, হকার উচ্ছেদের বিরুদ্ধে আজ শুক্রবার উত্তর ২৪ পরগণা জেলার বামপন্থী গণসংগঠনগুলির আহ্বানে এক দৃপ্ত শ্লোগান মুখরিত নাগরিক মিছিল বারাসাতের হরিতলা মোড় থেকে মধ্যমগ্রাম চৌমাথা পর্যন্ত যায়। মিছিলে প্রায় পাঁচ হাজার নাগরিক অংশগ্রহণ করেন। যার মধ্যে ছিলেন ছাত্র-ছাত্রী, যুব, নারী ও প্রবীণ ব্যক্তিরা। মিছিলে শ্লোগান ওঠে ভুখমারি সে আজাদি, তানাশাহি সে আজাদি, ফ্যাসিবাদ সে আজাদি, মনুবাদ সে আজাদি ইত্যাদি। মিছিলের সংগঠক নেতৃত্বরা বলেন, আগামীদিনে ফ্যাসিবাদী আক্রমণের বিরুদ্ধে আরও বেশি বেশি করে প্রতিবাদ রাস্তায় সংগঠিত করা হবে। এই মিছিলে গণ প্রতিবাদী মঞ্চ (বারাসাত) সামিল হয়।

86 Views