আশিস কুমার ঘোষ, কল্যাণগড়
খুঁটি পুজোর মধ্য দিয়ে অশোকনগর কল্যাণগড়ের ঐতিহ্যমন্ডিত ক্লাব কল্যাণগড় সুহৃদ সংঘের ৭৭তম বর্ষের শারদ উৎসবের সূচনা হলো। রবিবার সংঘ প্রাঙ্গণে খুঁটি পুজো উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাবড়ার মহকুমা পুলিশ আধিকারিক সুবীর কুমার বাগ, অশোকনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুময় ঘোষ ও সুহৃদ সংঘের সদস্যরা। বিকাশ বিশ্বাসের ভাবনা ও পরিকল্পনায় এদের এবারের শারদ উৎসবের থিম ‘মনের দর্পণ’। এদিন সুহৃদ সংঘের সভাপতি ননীগোপাল ভট্টাচার্য জানান, বৃহত্তর অশোকনগর কল্যাণগড় এলাকায় তাঁদের ক্লাবই সবচেয়ে প্রাচীন দুর্গোৎসবের আয়োজক। পুজো উপলক্ষে প্রতি বছরের মতো এ বছরেও নানা সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের আয়োজন রয়েছে। তার মধ্যে রয়েছে দুস্থদের মধ্যে বস্ত্রদান, নরনারায়ণ সেবা ইত্যাদি।
114 Views


