ওয়েব ডেস্ক : বামপন্থী, গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শক্তির উপর বিজেপি-আরএসএসের হামলার বিরুদ্ধে অশোকনগরে যৌথ প্রতিবাদ মিছিল করল সিপিএম, সিপিআই, কংগ্রেস, আইএসএফ ও সিপিআইএমএল (লিবারেশন)। অভিযোগ, বিধানসভা নির্বাচনের ফল বেরোনোর পর থেকেই অশোকনগরে বিরোধী রাজনৈতিক দলের নেতা কর্মীদের ওপর বিজেপি, আরএসএস- এর হামলা শুরু হয়। সেই হামলা ক্ক্রমশবেড়ে চলেছে। বামপন্থী ছাত্র যুব আন্দোলনের কর্মী, জাতীয় কংগ্রেসের নেতৃত্ব ও আইএসএফ নেতা তথা সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম সংগঠক তাপস ব্যানার্জীর উপরে হামলা হয়েছে। কোথাও জিমে গিয়ে সন্ত্রাসবাদী খোঁজা হচ্ছে।

এর বিরুদ্ধে এলাকায় সুস্থ গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশকে অক্ষুন্ন রাখতে শুক্রবার বিকেলে সিপিআই, সিপিআই (এম), সিপিআই (এমএল) লিবারেশন, জাতীয় কংগ্রেস ও আইএসএফ-এর যৌথ প্রতিবাদ মিছিল ও সমাবেশ সংগঠিত হয়। এরপর অশোকনগর থানায় ডেপুটেশন দেওয়া হয়। উপযুক্ত পদক্ষেপ করার জন্য আবেদন জানান। এদিন সমাবেশে বক্তব্য রাখেন সিপিআই নেতা ডাঃ সুজন সেন, সিপিআই (এম) নেতা সত্যসেবী কর, বাবুল কর, সিপিআই (এমএল) লিবারেশন-এর অনুপ মজুমদার, আইএসএফ প্রার্থী নেতা তাপস ব্যানার্জী ও কংগ্রেস নেতা শঙ্কর দাস । প্রবল প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে বহু মানুষ এই মিছিলে পা মিলিয়েয়েছেন বলে খবর।

70 Views