অমর চক্রবর্তী

পুজোর আগেই শনিবার মহালয়ার শুভদিনে সম্পূর্ণরূপে পরিষেবা চালু করল রেমেডিয়াম ল্যাব। সংস্থার দাবি, দেশের মধ্যে প্রথম ন্যায্য মূল্যে প্যাথলজি ল্যাব নেটওয়ার্ক তারা। এই নেটওয়ার্কের পরিষেবায় স্বল্প খরচে বিভিন্ন ধরনের প্যাথলজিক্যাল টেস্ট করানোর সুযোগ পাবেন সাধারণ মানুষ। বিশেষ করে দুস্থ ও আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষের কথা মাথায় রেখেই এই পরিষেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে। এই ল্যাবের ঠিকানা নদিয়ার চাকদহের মনিমালা মোড়ে, প্রান্তিক ক্লাবের সন্নিকটে। চাকদহ স্টেশন থেকে মাত্র পাঁচ মিনিটের হাঁটা পথেই পৌঁছে যাওয়া যাবে সেখানে। ফলে ল্যাব খুঁজে পেতে সাধারণ মানুষকে বিশেষ সমস্যায় পড়তে হবে না। পুজোর মরশুমে চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন প্যাথলজিক্যাল পরীক্ষার প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে মহালয়ার দিন থেকেই পরিষেবা চালু হওয়ায় উপকৃত হবেন বহু মানুষ। ন্যায্য মূল্যে পরীক্ষার সুযোগ পাওয়ায় সাধারণ মানুষের চিকিৎসার ব্যয় কিছুটা কমবে বলেই আশা করা হচ্ছে।

32 Views