মোনালিসা চট্টোপাধ্যায়

উনিশে মে ভাষা শহীদ দিবসে ‘অঙ্গীকার’ পত্রিকার একাদশতম সংখ্যা প্রকাশিত হলো অশোকনগর বিদ্যাসাগর বাণীভবন উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের অনিলচন্দ্র বন্দ্যোপাধ্যায় স্মৃতি কক্ষে। বিদ্যাসাগরের মূর্তি ও অনিলচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের আবক্ষ মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে এদিন অনুষ্ঠানের শুভ সূচনা হয়। অতিথি হিসেবে ছিলেন ড. মনোজ ঘোষ, বাসুদেব মুখোপাধ্যায়, দীপক মিত্র, জয়দেব চ্যাটার্জী, নোটন কর ও সঞ্জয় মুখোপাধ্যায়। অনুষ্ঠানের শুরুতে ভাষা শহীদ-সহ দেশ ও বিদেশে প্রয়াত সকল সাহিত্যিক, সামাজিক ও সাংস্কৃতিক কর্মীর উদ্দেশ্যে নীরবতা পালিত হয়। উদ্বোধন সঙ্গীত পরিবেশন করেন কৃষ্ণা দত্ত। স্বাগত ভাষণ দেন ‘অঙ্গীকার’ পত্রিকার সম্পাদক অমিতাভ বন্দ্যোপাধ্যায়। উপস্থিত অতিথিবৃন্দ ‘অঙ্গীকার’ পত্রিকার একাদশতম সংখ্যার মোড়ক উন্মোচন করেন। অসমের শিলচরে ভাষা আন্দোলনের বিষয়ে মনোজ্ঞ বক্তব্য রাখেন ড. সফিয়ার রহমান। অন্যান্য বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন ‘সম্প্রীতি মনন’ পত্রিকার সম্পাদক দীপক মিত্র, অশোকনগর বিদ্যাসাগর বাণীভবন উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. মনোজ ঘোষ, প্রবীণ সাংবাদিক সঞ্জয় মুখোপাধ্যায়, কলমনিস্ট নোটন কর, গল্পকার সুবোধ ভট্টাচার্য, যন্ত্র-সঙ্গীতশিল্পী বেণু বন্দ্যোপাধ্যায় ও প্রাবন্ধিক বাসুদেব মুখোপাধ্যায়।

এরপর আলোকখচিত এই মঞ্চে ‘অঙ্গীকার’ পত্রিকার পক্ষ থেকে স্মৃতি সম্মাননা প্রদান করা হয়। এদিন যথোচিত মর্যাদায় অনিলচন্দ্র বন্দ্যোপাধ্যায় স্মৃতি সাহিত্যযোগী সম্মাননা তুলে দেওয়া হয় সুবোধ ভট্টাচার্যের হাতে। সুদিন গোলদারকে প্রদান করা হয় অনিলচন্দ্র বন্দ্যোপাধ্যায় স্মৃতি সাংবাদিকতা সম্মাননা। সোমনাথ বন্দ্যোপাধ্যায় স্মৃতি সংগীতযোগী সম্মাননা পান বেণু বন্দ্যোপাধ্যায়। ড. সফিয়ার রহমানকে দেওয়া হয় অমরনাথ বন্দ্যোপাধ্যায় স্মৃতি শিক্ষাযোগী সম্মাননা এবং প্রদ্যুৎ কর্মকার পান সুরজিৎ বন্দ্যোপাধ্যায় স্মৃতি সেবাযোগী সম্মাননা। তাঁর হয়ে এই সম্মাননা গ্রহণ করেন তনুশ্রী খান।
দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে স্বরচিত রচনা পাঠ করেন দেবদাস নন্দী, তাপস তরফদার, অরুণপ্রসাদ ভট্টাচার্য, রণজিৎ হালদার, রাজু সরকার, অশোককুমার রায়, প্রদীপ মিস্ত্রি, গৌরাঙ্গ দাস, সুদিন গোলদার, তারাশঙ্কর আচার্য, মিন্টু বাড়ৈ, চৈতালী হালদার-মিত্র, অর্চনা দে-বিশ্বাস ও অভিজিৎ সান্যাল। আবৃত্তিতে ছিলেন সবর্ণা ভট্টাচার্য, পারমিতা দাস, অরুনিমা দে, দিলীপ দাস, সুমিতা ঘটক, জয়দেব চ্যাটার্জী, সীমা দাশগুপ্ত ও সৌমার্য্য চন্দ। সঙ্গীত পরিবেশন করেন সীমা ভট্টাচার্য, অরূপকুমার ঘোষ, টুলু সেন, মহাদেবচন্দ্র সরকার, অমিতাভ বন্দ্যোপাধ্যায় ও শিপ্রা সাহা। এদিন সমগ্র অনুষ্ঠান উপস্থাপন করেন ড. সফিয়ার রহমান।

90 Views