কার্তিক ইন্দু : অশোকনগর ২ নং স্কিম খেলার মাঠে ৭ অক্টোবর বুধবার অনুষ্ঠিত হলো অশোকনগর স্পোর্টস অ্যাসোসিয়েশন (এএসএ) পরিচালিত অনুর্ধ্ব ১৪ বছর ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। এদিন বেলা আড়াইটায় খেলা শুরু হয়। এই ফাইনাল খেলায় হরিপুর বিগ বাইট টাইবেকারে ৩ -২ গোলে ইয়ংস্টার ক্লাবকে পরাজিত করে। খেলার মাঠে উল্লেখযোগ্য সংখ্যক প্রাক্তন খেলোয়াড় ও সাধারণ ফুটবলপ্রেমী উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন অশোকনগরের বিধায়ক ডাক্তার সুময় হীরা। উল্লেখ্য, প্রবল বৃষ্টিপাতের কারণে এর আগে তিনবার এই টুর্নামেন্টের ফাইনাল খেলা বন্ধ করে দিতে হয়। এএস‌এ-র প্রচেষ্টায় শেষ পর্যন্ত এদিন ফাইনাল খেলা সফলভাবে শেষ করা সম্ভব হয়েছে।

89 Views