আশিস কুমার ঘোষ, হাবড়া

হিজলপুকুরিয়া জনজাগরণী নাট্য সংস্থার উদ্যোগে ২৯ জুন রবিবার বাণীপুর জনতা হলে অনুষ্ঠিত হয়ে গেল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের জন্মোৎসব উদযাপন। ‘সবার হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনাতে নজরুল’ এই মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে এই নাট্য সংস্থা দুই কবিকে একসঙ্গে স্মরণ করল। ওইদিন দেবাস্নিক পালের উদ্বোধনী সংগীতের মাধ্যমে কবি প্রণাম অনুষ্ঠানের সূচনা হয়। এরপর একে একে পরিবেশিত হয় রবীন্দ্র সঙ্গীত, নৃত্য, আবৃত্তি, যন্ত্রসঙ্গীত, নজরুল গীতি ও সমবেত সঙ্গীত। এছাড়াও ছিল রবীন্দ্রনাথ ও নজরুলের জীবনদর্শন নিয়ে ভাবগম্ভীর আলোচনা। সঙ্গীতে অংশগ্রহণ করেন সমৃদ্ধি সাহা, ধ্রুবকুমার নন্দী, অঞ্জনা ভট্টাচার্য, দেবপর্ণা সাহা, আশিস সরকার ও সঞ্চারী নাগ। নৃত্য পরিবেশন করেন বিদিশা পাল, বিদিতা দাস, সুনিধি সাহা, উদিতা দাস, রাজন্যা বসু ও বিদিশা দাস। আবৃত্তি পরিবেশন করেন বন্যা নন্দী, অরুণাংশু দে, অভিষেক দাস ও রিনিস্কা সাহা। সমবেত সংগীতে অংশ নেয় বীরাঙ্গনা সাংস্কৃতিক চক্র ও জনজাগরণীর শিল্পীবৃন্দ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বন্যা নন্দী।

171 Views