অমর চক্রবর্তী, বারাসাত
প্রবীন মানুষদের অনেক সময়ই প্রয়োজনীয় ওষুধ আনতে মেডিসিন সপে বা ওষুধের দোকানে যাওয়ার সামর্থ্য থাকে না। ওষুধ আনবার জন্য নিজের ছেলে মেয়ে বা পাড়ার মানুষের দ্বারস্থ হতে হয়। ব্যস্ততার কারণে অনেক সময়ই অসুস্থ প্রবীণ মানুষদের ওষুধ এনে দিতে অনীহা প্রকাশ করেন অনেকে। এই সমস্যার সমাধানে এগিয়ে এলো কানাইয়া লাইফ কেয়ার মেডিসিন শপ। একটি ফোন কলেই নিত্য প্রয়োজনীয় ওষুধ পৌঁছে যাবে মুমূর্ষু রোগীর কাছে। এমন শুভ সংবাদ দিয়ে সোমবার রাজারহাটের বাবলাতলায় কানাইয়া লাইফ কেয়ার মেডিসিনের তৃতীয় শোরুমের উদ্বোধন হল। এই মেডিসিন শপ বেশ কয়েক বছর সুনামের সঙ্গে কাজ করে চলেছে। কলকাতার বড়বাজারে এজরা স্ট্রিটে ও হুগলির হিন্দমোটরে এই মেডিসিন শপের শাখা রয়েছে। এদিন রাজারহাটে কানাইয়া মেডিসিন শপের উদ্বোধন করেন বিধাননগর কর্পোরশনের বোরো চেয়ারম্যান ও কাউন্সিলর শাহনওয়াজ আলি মন্ডল। উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর আরাত্রিকা ভট্টাচার্য, কানাইয়া লাইফ কেয়ার মেডিসিনের অন্যতম কর্মকর্তা অক্ষয় চৌধুরী, রাজ্য মেডিসিন ফার্মাসি শপের দায়িত্বশীল সঞ্জিত ধর প্রমুখ। ২০ শতাংশ ছাড়ে বিভিন্ন ওষুধের কেনাকাটা করা যাবে বলে মেডিসিন শোরুমের সূত্রে জানা গেছে। পাশাপাশি হোম ডেলিভারির ব্যবস্থাও আছে। প্রথম দিনেই কুড়ি শতাংশ ছাড় দিয়ে ওষুধ কেনার জন্য লম্বা লাইন দেখা গেল এই মেডিসিন শপে।


