আশিস কুমার ঘোষ, অশোকনগর

অশোকনগর ১/৩ মোড়ে কেন্দ্রীয় সর্বজনীন দুর্গোৎসব কমিটির ৭৬তম বর্ষের খুঁটিপূজা অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার গুরুপূর্ণিমার দিনে। অনুষ্ঠানের উদ্বোধন করেন অশোকনগরের বিধায়ক তথা উত্তর ২৪ পরগনা জেলাপরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাপরিষদের মেন্টর ও অশোকনগর কল্যাণগড় পুরসভার উপপুরপ্রধান ধীমান রায়, প্রাক্তন উপপুরপ্রধান অতীশ সরকার, কাউন্সিলর গণেশ ভট্টাচার্য, নোটন দাস প্রমুখ। দুর্গোৎসব কমিটির সম্পাদক দেবপ্রিয় সরকার জানান, তাদের পুজো অশোকনগরের সর্বপ্রাচীন পুজো। এবার ৭৬তম বর্ষ। এবারের পুজোর থিম স্বস্তিকা। এদিন এই পুজোর থিমের পোস্টার লঞ্চ হয়। এটি উদ্বোধন করেন উপপুরপ্রধান ধীমান রায়।

193 Views