ওয়েব ডেস্ক : উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগর তবলা মহলে গত ৩ ডিসেম্বর বুধবার শুরু হয়েছে শ্রীশ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু মন্দির-এর ২৮তম বাৎসরিক উৎসব। চলবে ৯ ডিসেম্বর মঙ্গলবার পর্যন্ত। শ্রীশ্রী অচ্যুতানন্দ সেবাশ্রম সংঘ ও ভক্তবৃন্দের উদ্যোগে আয়োজিত এই উৎসবের সূচনা হয় বুধবার বিকেল ৫টায়। শুরুতে ছিল ভাগবত পাঠ। পরে সন্ধারতি ও বাউল গানের আসর। দ্বিতীয় দিনে অর্থাৎ বৃহস্পতিবার ভাগবত পাঠ ও সন্ধ্যারতি শেষে লীলাকীর্তন অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকেল ৪টেয় শোভাযাত্রা সহকারে অধিবাসর জলভরা অনুষ্ঠানের পর সন্ধ্যারতি, ভাগবত পাঠ ও রাত ১২টায় অধিবাস কীর্তন হয়। আজ শনিবার সূর্যোদয় থেকে শুরু হয়েছে ২৪ প্রহর ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান। ৯ ডিসেম্বর মঙ্গলবার সূর্যোদয়ের পর যজ্ঞানুষ্ঠানের সমাপ্তি হবে। দুপুর ১২টায় প্রভুর ভোগরাগ এবং এরপরে মহোৎসবের প্রসাদ বিতরণ করা হবে। এ খবর জানান মন্দির কমিটির সাধারণ সম্পাদক পঙ্কজ দে। সর্বসাধারণকে মহোৎসবে সামিল হওয়ার জন্য আবেদন করেন তিনি।

193 Views