আশিস কুমার ঘোষ, কলকাতা
ভারতের অন্যতম শীর্ষস্থানীয় মাল্টি সিস্টেম অপারেটর কেরালা কমিউনিকেটরস কেবল লিমিটেড (কেসিসিএল) আনুষ্ঠানিকভাবে পশ্চিমবঙ্গে তাদের কার্যক্রম শুরু করল। এটা পূর্ব ভারতে তাদের প্রথম পদক্ষেপ। শনিবার দুপুরে কলকাতার এক পাঁচতারা হোটেলে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে কেসিসিএল-এর পক্ষ থেকে রাজ্য জুড়ে ডিজিটাল কেবল, উচ্চ-গতির ব্রডব্যান্ড, আইপিটিভি, ওটিটি অ্যাগ্রিগেশন এবং এন্টারপ্রাইজ কানেক্টিভিটি পরিষেবা-সহ বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরা হয়। স্থানীয় কেবল অপারেটরদের ক্ষমতায়নের পাশাপাশি পশ্চিমবঙ্গের জন্য ভবিষ্যৎ-উপযোগী একটি ডিজিটাল পরিকাঠামো গড়ে তোলার বিষয়ে তাদের দৃষ্টিভঙ্গিও তুলে ধরেন তাঁরা। এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি প্রবীণ মোহন, ম্যানেজিং ডিরেক্টর সুরেশকুমার পি পি, ওয়ার্কিং ডিরেক্টর রাজন কে ভি, সুরেশকুমার সি এবং চিফ অপারেটিং অফিসার ও পদ্মকুমার এন প্রমুখ।


