আশিস কুমার ঘোষ, কলকাতা

অগ্নিযুগের বিপ্লবী রাসবিহারী বসুর অকথিত জীবন কাহিনী নিয়ে নিরন্তর গবেষণা চালিয়ে যাচ্ছে চন্দননগরের রাসবিহারী রিসার্চ ইনস্টিটিউট। মঙ্গলবার বিকেলে কলকাতা প্রেসক্লাবে এই সংস্থা আয়োজন করল ভাইসরয় চিৎপটাং দিবস। রাসবিহারী বসুকে নিয়ে যেসব লেখক গবেষণামূলক গ্রন্থ প্রকাশ করেছেন এবং যারা নাট্যাভিনয় করেন সেইসব লেখক, গবেষক ও নাট্যকর্মীদের এই সংস্থা সম্মানিত করে। এদিন সংস্থার পক্ষ থেকে সুলেখক শমীকস্বপন ঘোষের হাতে পুরস্কার স্বরূপ এক লাখ টাকার চেক তুলে দেওয়া হয়। উল্লেখ্য, শমীকস্বপন ঘোষ পুরস্কারের টাকা পুরোটাই গবেষক ও অনুবাদকদের জন্য ওই রিসার্চ ইনস্টিটিউটের হাতে তুলে দেন। এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, প্রবীণ সাংবাদিক লেখক ড. পার্থ চট্টোপাধ্যায়, সাংবাদিক ও লেখক শংকরলাল ভট্টাচার্য, কলকাতা প্রেস ক্লাবের সভাপতি স্নেহাশীষ সুর, সচিব কিংশুক প্রামাণিক এবং রাসবিহারী রিসার্চ ইনস্টিটিউট-এর অধিকর্তা কল্যাণ চক্রবর্তী প্রমুখ।

124 Views