আশিস কুমার ঘোষ, কলকাতা
ওয়েস্ট বেঙ্গল রেসলিং অ্যাসোসিয়েশন (ডব্লিউবিডব্লিউএ)-এর কিডস রেসলিং চাম্পিয়নশিপ ২০২৬ অনুষ্ঠিত হবে আগামী ৮ ফেব্রুয়ারি। উত্তর কলকাতার জোড়াবাগান পঞ্চানন ব্যায়াম সমিতিতে ওইদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার কলকাতার স্পোর্টস জার্নালিস্ট ক্লাবে একটি সাংবাদিক সম্মেলনে এ খবর জানান ডব্লিউবিডব্লিউএ-র সম্পাদক শোভন চক্রবর্তী। এই প্রতিযোগিতায় ১৫০ জন তরুণ প্রতিযোগী (৭ থেকে ১২) বছর বয়সী শিশু অংশগ্রহণ করবে। এদিন সাংবাদিক সম্মেলনে শোভন চক্রবর্তী ছাড়াও উপস্থিত ছিলেন রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার সহ-সভাপতি অসিত সাহা, বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সম্পাদক জহর দাস এবং সহকারী সম্পাদক নন্দন দেবনাথ প্রমুখ।
130 Views


