সুদিন গোলদার, বাণীপুর

কবি-সাহিত্যিক, আঞ্চলিক ইতিহাস গবেষক তথা শিক্ষক প্রয়াত নারায়ণচন্দ্র পালের স্মরণসভা অনুষ্ঠিত হলো বাণীপুরে। ১২ এপ্রিল রবিবার বিকালে বাণীপুর আর্ট সোসাইটি এন্ড ইনস্টিটিউট অফ কালচারের সভাঘরে এক ভাবগম্ভীর পরিবেশে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়। বৃহত্তর হাবরার পত্র-পত্রিকা ও লেখক-শিল্পীদের পক্ষ থেকে আয়োজিত এই স্মরণসভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজকর্মী শান্তনু দত্তচৌধুরী ও নারায়ণবাবুর স্ত্রী হেমপ্রভা পাল। সভায় পৌরহিত্য করেন বাণীপুর আর্ট সোসাইটি এন্ড ইনস্টিটিউট অফ কালচারের সম্পাদক শিক্ষাবিদ মৃণালকান্তি সরকার। স্বাগত ভাষণ দেন আয়োজক সংগঠনের আহ্বায়ক টুলু সেন।

সভার শুরুতে নীরবতা পালনের পর নারায়ণবাবুর প্রতিকৃতিতে উপস্থিত সকলেই পুষ্পার্ঘ্য নিবেদন করেন। উদ্বোধনী সংগীত পরিবেশন করেন ধন্তু বিশ্বাস। প্রয়াত নারায়ণবাবুর বিভিন্ন দিক নিয়ে আলোকপাতসহ স্বরচিত রচনা পাঠ, বক্তব্য ও সঙ্গীতে অংশগ্রহণ করেন গৌরাঙ্গ দাস, তমালকৃষ্ণ বণিক, শ্যামল ব্যাপারী, প্রদীপ মিস্ত্রী, তরুণকুমার দাস, তারাশঙ্কর আচার্য, অরূপকুমার ঘোষ, কাকলি রায়, মন্দিরা চক্রবর্তী, রণজিৎ হালদার, ইলাশ্রী দেবনাথ, দুলালচন্দ্র অধিকারী, মহুয়া পাল, পাঁচুগোপাল হাজরা, অশোককুমার রায়, অরবিন্দ দাস, বাসুদেব মুখোপাধ্যায়, শর্মিলা পাল, ভারতী রায়-বিশ্বাস প্রমুখ। এদিন সমগ্র অনুষ্ঠান উপস্থাপন করেন গল্পকার বিষ্ণু সরকার ও কবি সুরঞ্জন টিকাদার।

96 Views