আশিস কুমার ঘোষ, কলকাতা
নতুন বছরে সাধারণ মধ্যবিত্ত রোগীদের জন্য সুখবর। কলকাতার উপকণ্ঠ দমদম এয়ারপোর্ট আড়াই নম্বর গেট মতিলাল কলোনি রাজবাড়ি এলাকায় কাজ শুরু করল পূর্ব ভারতের প্রথম কস্ট প্রাইসিং ডায়াগনস্টিক ল্যাব ‘রেমিডিয়াম ল্যাবস’-এর নতুন শাখা। বুধবার সকালে ফিতা কেটে এই নতুন শাখার শুভ সূচনা করেন সংস্থার মুখ্য প্রশাসক সুলগ্না মুখার্জি চ্যাটার্জি।
এই কালেকশন সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় বিশিষ্ট ব্যক্তি চিকিৎসক ও গণ্যমান্য অতিথিদের উপস্থিতি ছিল লক্ষণীয়। বর্তমান সময়ে চিকিৎসা খরচ সাধারণ মানুষের জন্য একটা বড় উদ্বেগের বিষয়। সংস্থার দাবি, এই সমস্যার সমাধানেই রেমিডিয়াম ল্যাবস নিয়ে এসেছে কস্ট প্রাইসিং মডেল, যার মাধ্যমে সাধারণ মানুষ অত্যন্ত কম খরচে আন্তর্জাতিক মানের ডায়াগনস্টিক পরিষেবা পাবেন। এখন থেকে কম খরচে আন্তর্জাতিক মানের বিভিন্ন রক্ত পরীক্ষা ও স্বাস্থ্য পরিষেবা এই সেন্টার থেকে পাওয়া যাবে।
এদিন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, বর্তমান সময়ে যেখানে চিকিৎসা খরচ দ্রুত বৃদ্ধি পাচ্ছে সেখানে রেমিডিয়াম ল্যাবস-এর এই উদ্যোগ সাধারণ মানুষের জন্য এক বড় স্বস্তি নিয়ে এসেছে। উদাহরণ হিসেবে বলা যায় যে, এখানে সুগার পরীক্ষা মাত্র ১৮ টাকায় করা হয়। এর ফলে রোগীরা বাজার মূল্যের তুলনায় অনেক কম খরচে নির্ভুল ও দ্রুত রিপোর্ট পেতে সক্ষম হন।এছাড়াও এনএবিএল স্বীকৃত ল্যাব হওয়ার কারণে পরীক্ষার মান ও গ্রহণযোগ্যতা সাধারণ মানুষের কাছে আরও বেশি নির্ভরযোগ্য ও বিশ্বাসযোগ্য হয়ে উঠেছে। এছাড়াও এই শাখায় রয়েছে ডিজিটাল রিপোর্টিং সুবিধা, যার ফলে রোগীরা সহজেই অনলাইনের মাধ্যমে তাদের রিপোর্ট সংগ্রহ করতে পারবেন। এতে সময় ও পরিশ্রম উভয়েই সাশ্রয় হবে। ল্যাব কর্তৃপক্ষ জানিয়েছে যে, তাদের মূল লক্ষ্য হলো ট্রান্সপারেন্সি একু্রিসি ও স্পিড বজায় রেখে সকলের জন্য সহজলভ্য ও নির্ভরযোগ্য ডায়াগনস্টিক পরিষেবা প্রদান করা। চলতি বছরে এদের লক্ষ্য পশ্চিমবঙ্গের প্রতিটি এলাকায় সাশ্রয়ী চিকিৎসা ব্যবস্থা পৌঁছে দেওয়া। ইতিমধ্যে সংস্থার শাখা বীরভূম, বর্ধমান, কোচবিহার, জলপাইগুড়ি, আসানসোল, দুর্গাপুর, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন অংশে পৌঁছে গেছে। সেসব খুব শীঘ্রই চালু হতে চলেছে। এই কেন্দ্রের মাধ্যমে কম খরচে পরীক্ষা, নির্ভুল রিপোর্ট, দ্রুত পরিষেবা, উন্নত প্রযুক্তি, ডিজিটাল সুবিধা ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির সুবিধা পাওয়া যাবে।


