ওয়েব ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সংসদে অনুপস্থিতি ‘দোষের গন্ধ ছড়াচ্ছে’। বললেন বিরোধী দলনেতা রাহুল গান্ধি। বৃহস্পতিবার একথা বলেন তিনি। পড়ুয়াদের আন্দোলনের ওপর পুলিশের বাড়াবাড়ির ঘটনায় ফের একবার তিনি সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে তদন্তের দাবি করেন। প্রশ্ন তোলেন, শাহ সংসদে এসে পুলিশি নৃশংসতার ব্যাখ্যা দিতে ‘এত ভয় পাচ্ছেন’ কেন?

এক্স-এ পড়ুয়াদের ওপর পুলিশের লাঠিচার্জের একটি ভিডিও ক্লিপ শেয়ার করে রাহুল গান্ধি বলেন, ‘ছাত্রদের ন্যায়বিচার প্রাপ্য। আমাদের ছাত্রদের ওপর হওয়া নৃশংসতার তদন্তের জন্য সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে একটি স্বাধীন উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করতে হবে।’ গত ২০ জুলাই ‘ককরোচ জনতা পার্টি’র নেতৃত্বে সংসদ অভিমুখে প্রতিবাদ মিছিল চলাকালে এবং দেশের অন্যান্য অংশে ছাত্র বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তা বাহিনীর দমনপীড়নের কথা উল্লেখ করেন তিনি।

76 Views