ওয়েব ডেস্ক : অশোকনগরের প্রাক্তন বিধায়ক, প্রয়াত কংগ্রেস নেতা কেশব চন্দ্র ভট্টাচার্যের শততম জন্মদিবস উদযাপন উপলক্ষে ১২ জুলাই রবিবার গোলবাজার মেইন রোডে কংগ্রেস ভবনে আয়োজিত হয় এক স্বাস্থ্য পরীক্ষা শিবির ও চক্ষু পরীক্ষা শিবির। অশোকনগর শহর কংগ্রেস ও যুব কংগ্রেসের উদ্যোগে আয়োজিত এই শিবিরে বিনামূল্যে ১৬৫ জন সাধারণ মানুষের স্বাস্থ্য পরীক্ষা ও চক্ষু পরীক্ষা করেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। চক্ষু পরীক্ষার পর সংশ্লিষ্ট চিকিৎসকের পরামর্শ মতো যাদের প্রয়োজন, তাদের হাতে বিনামূল্যে চশমা তুলে দেওয়া হয়। এদিন এই শিবিরে উপস্থিত ছিলেন উত্তর ২৪ পরগনা গ্রামীণ কংগ্রেসের সভাপতি শিবমাল্য বোস, জাতীয় কংগ্রেসের যুব সভাপতি অভিষেক ঘোষ, জেলা যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক মলয় মুখার্জি, অশোকনগর শহর কংগ্রেস সভাপতি বিভাষ ভট্টাচার্য, অশোকনগর যুব কংগ্রেস সভাপতি সুখেন সরকার, অশোকনগর আইএনটিইউসি সভাপতি দীপক চ্যাটার্জি প্রমুখ।
71 Views


