শান্তনু চ্যাটার্জি : অশোকনগর কল্যাণগড় শিশু উৎসব কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হলো নাট্য, সঙ্গীত ও পুতুলনাচের প্রশিক্ষণ শিবির। শুক্রবার অশোকনগর কচুয়ায় সারদামনি স্কুলে বিজয়া ঘোষ স্মৃতি মঞ্চে বিশিষ্ট শিক্ষাবিদ অনিমা নন্দী স্মরণে আয়োজিত হয় এই শিবির। এদিন সকাল ১০টায় নাট্য, সঙ্গীত ও পুতুলনাচের প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন হয়। এই শিবিরে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ভাটপাড়া অরণ্যক-এর নাট্য প্রশিক্ষক সঞ্জয় আচার্য, সুনীল বণিক, কেয়া ঘোষ প্রমুখ। সঙ্গীত-এর প্রশিক্ষক ছিলেন প্রগতি নট্ট এবং পুতুলনাচের প্রশিক্ষক ছিলেন বিক্রম দাস। জানা গেছে, এদিন এই প্রশিক্ষণ শিবিরে মোট ৬২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে।

73 Views