আশিস কুমার ঘোষ, কলকাতা

এটা শুধুই একটি ঘোষণা নয়। এটা এক সাংস্কৃতিক মুহূর্ত। নিরঞ্জন মণ্ডল। সেই কণ্ঠস্বর যা বাংলাকে হাসিয়েছে, ভাবিয়েছে এবং মানুষের মনের কথা বলেছে—তিনি এবার পা রাখলেন ঐতিহ্যে ঘেরা এক নতুন আঙিনায়। অঞ্জলি জুয়েলার্স-এর ‘মেন’স কালেকশন’-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হলেন তিনি। এর মাধ্যমে তিনি বাংলার প্রথম পুরুষ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে এই ব্র্যান্ডের প্রতিনিধিত্ব করার গৌরব অর্জন করলেন—যা অবাক করার মতো নয়, বরং যেন অবধারিতই ছিল। নিরঞ্জন কেবল কন্টেন্ট তৈরি করেননি—তিনি একটি প্রজন্মের প্রতিচ্ছবি হয়ে উঠেছেন। খাঁটি বাঙালি সত্তায় শিকড় গেড়ে তার গল্প বলার ধরণ দৈনন্দিন জীবনের খুঁটিনাটি—ভালোবাসা, হাস্যরস, আকাঙ্ক্ষা এবং আপনজন হয়ে ওঠার গল্প বলে। আর যখন অঞ্জলি জুয়েলার্সের মতো একটি ঐতিহ্যবাহী ব্র্যান্ড, যারা বাঙালির প্রতিটি উৎসবের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, তাকে বেছে নেয়—তখন এটি কেবল একটি কোলাবরেশন থাকে না; এটি দুটি ভিন্ন জগতের মিলনমেলায় পরিণত হয়।

এদিন নিরঞ্জন বলেন, ‘অঞ্জলি জুয়েলার্স যখন আমাকে এই প্রস্তাব দেয়, সত্যি বলতে কিছুটা সময় নিয়েছিলাম। এটা এমন একটি ব্র্যান্ড, যাকে আমার পরিবার চেনে। এমন একটি ব্র্যান্ড, যা বিয়ে, পুজো, জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোর অংশ। বাংলার প্রথম পুরুষ কনটেন্ট ক্রিয়েটর হিসেবে এই ঐতিহ্যকে প্রতিনিধিত্ব করা আমার কাছে অত্যন্ত গর্বের। আর এই কালেকশনের মাধ্যমে আমি শুধু চাই, পুরুষরা অনুভব করুক — গয়না শুধু একটি অ্যাক্সেসরি নয়, এটা একটি প্রকাশ। এটা আমাদের।’
মূলত, এই অংশীদারিত্ব একটি শক্তিশালী পরিবর্তনের প্রতিচ্ছবি — যেখানে ঐতিহ্যের সঙ্গে মিশে যাচ্ছে ভাষা, আর অতীত মিলছে বর্তমানের সঙ্গে।
অঞ্জলি জুয়েলার্স-এর ডিরেক্টর অনার্ঘ্য উত্তীয় চৌধুরী এই অংশীদারিত্বের গুরুত্ব সম্পর্কে বলেন, ‘এই কোলাবরেশনটি সংস্কৃতি, সমাজ এবং বাণিজ্যের এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে—যেখানে জেন-জি (Gen Z) এবং আলফা প্রজন্ম গয়না চেনা, অনুভব করা বা ব্যবহারের ধরণ বদলে দিচ্ছে। আজকের গ্রাহকরা কেবল গয়না কেনেন না—তারা গল্প, পরিচয় এবং বিশ্বস্ত কণ্ঠস্বরের সাথে সংযোগ স্থাপন করেন। একজন অত্যন্ত জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে আমাদের ব্র্যান্ডের মূল আখ্যানের সাথে যুক্ত করে আমরা একটি নতুন মানদণ্ড স্থাপন করতে পেরে গর্বিত। আমরা সেই প্রজন্মকে উদযাপন করছি যারা পুরুষত্ব, আত্মপ্রকাশ এবং গয়না ব্যবহারের ধারণাকে নতুন রূপ দিচ্ছে।’

আর এই নতুন সংজ্ঞা স্পষ্টভাবে ফুটে উঠেছে এই কালেকশনেও। অঞ্জলি জুয়েলার্স-এর মেন’স কালেকশন আধুনিক পুরুষের প্রতিফলন—যা একইসাথে সাবলীল এবং মার্জিত। ক্ল্যাসিক ব্রোচ, চেন, পেন্ডেন্ট, কড়া, সিগনেট রিং এবং কাফলিঙ্ক থেকে শুরু করে বর্তমান প্রজন্মের পছন্দ অনুযায়ী লেয়ার্ড চেন, স্ট্যাকবল রিং, বিডেড ব্রেসলেট এবং ইয়ার কাফ—সবই থাকছে এই সংগ্রহে।
যারা আলাদা হয়ে উঠতে চান, তাদের জন্য রয়েছে ডায়মন্ড স্টাড, জেমস্টোন রিং, ডিজাইনার ব্রোচ এবং স্টেটমেন্ট কাফ — এমন কিছু গয়না, যা শুধু পোশাককে সম্পূর্ণ করে না, বরং ব্যক্তিত্বকেও পূর্ণতা দেয়। কারণ আজ গয়না কেবল বিশেষ কোনও অনুষ্ঠানের জন্য নয়। এটি এখন আত্মপরিচয় এবং নিজের সত্তাকে প্রকাশের মাধ্যম।
আর এই গল্পে — নিরঞ্জন মন্ডল শুধু মুখ নন।
তিনি এক নতুন অধ্যায়ের কণ্ঠস্বর।

85 Views