শান্তনু চ্যাটার্জি, অশোকনগর

রাজ্যে পালাবদলের একদিন পরেই ইউনিয়ন থেকে মুক্ত হয়ে স্বাধীন সংগঠন গড়লেন অশোকনগর ১/৩ পাওয়ার হাউস মোড়ের টোটোচালকরা। সোমবার বিধানসভা নির্বাচনের ফলাফলে রাজ্য দখল করেছে বিজেপি। আর বুধবার বিজেপি যুবমোর্চার জেলা কমিটির সদস্য সৌমেন বসুর উপস্থিতিতে ১/৩ পাওয়ার হাউস মোড়ের টোটোচালকরা ইউনিয়ন থেকে মুক্ত হয়ে স্বাধীন সংগঠনের সূচনা করলেন। এদিন সৌমেন বসু জানান, এখন টোটোচালক ভাইদের কোনও মাসিক চাঁদা দিতে হবে না। বলপূর্বক পার্টির কাজে যোগদানের ব্যবস্থা থাকবে না। কোনও দলগত বাধ্যতামূলক উপস্থিতি নয়, নিজের মর্জিতে স্বাধীন রাজনৈতিক মত পোষণের অধিকার থাকবে এবং নিজের রোজগার সম্পূর্ণ নিজের ঘরে নেওয়ার অধিকার থাকবে। এমন ব্যবস্থায় প্রায় ৩০ জনেরও বেশি টোটোচালক মুক্তির স্বাদ পেলেন। বিভিন্ন জায়গায় যে গন্ডগোল, অরাজকতা চলছে তার বিরুদ্ধে তিনি বলেন, এরা কেউই ভারতীয় জনতা পার্টির সদস্য নয়। প্রশাসন এদের বিরুদ্ধে যথোপোযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে।

83 Views